বেতন ১৩০০০০, বাংলাদেশে নিয়োগ দিচ্ছে ডব্লিউএইচও, Jo Bangla News

বেতন ১৩০০০০ বাংলাদেশে নিয়োগ দিচ্ছে ডব্লিউএইচও, Jo Bangla News

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কোম্পানিটি বাংলাদেশে কর্মী নিয়োগ করবে। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: নির্বাহী সহকারী (প্রটোকল এবং ভ্রমণ)। অবস্থান: নির্দিষ্ট করা নেই। আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় ব্যবস্থাপনা, জনপ্রশাসন, অর্থনীতি বা অনুরূপ বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

সেক্রেটারিয়াল কাজে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ইউএন এজেন্সি বা আন্তর্জাতিক সংস্থায় কাজের অভিজ্ঞতা আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

বাংলাদেশের জনস্বাস্থ্য সম্পর্কে জ্ঞান থাকতে হবে। যোগাযোগে দক্ষ এবং বাংলা ও ইংরেজিতে পারদর্শী হতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী কাজের ধরন চুক্তিভিত্তিক। প্রাথমিকভাবে এটি 1 বছরের চুক্তির ভিত্তিতে হবে। পরে চুক্তির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা রয়েছে।
চূড়ান্ত নিয়োগের পর কর্মস্থল হবে ঢাকা।

বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন ১ লাখ ৩০ হাজার ৬১৮ টাকা (বার্ষিক ১৫ লাখ ৮ হাজার ৪০৬ টাকা)। এছাড়াও বীমা এবং কোম্পানির নীতি অনুযায়ী ছুটির সুবিধা রয়েছে।

কীভাবে আবেদন করবেন: আগ্রহী প্রার্থীদের WHO ক্যারিয়ার ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। আবেদন করতে এখানে ক্লিক করুন.

আবেদনের শেষ তারিখ: এপ্রিল 12, 2022

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url